1. deskraihan@gmail.com : raihan chowdhury : raihan chowdhury
  2. thejournallens@gmail.com : thejournallens@gmail.com : raihan chowdhury
দেশে তিন মাসে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ৬ হাজার - The Journal Lens
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
সর্বশেষ
রামগতির জমিদারহাট বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৩টি দোকান পুড়ে ছাই ড্যাফোডিল শিক্ষার্থীদের খোলাচিঠি: সিটি ইউনিভার্সিটি ঘটনায় নিরপেক্ষ তদন্ত ও মিডিয়া ট্রায়াল বন্ধের দাবি সাভারে ড্যাফোডিল শিক্ষার্থীদের ওপর হামলা: জিম্মি করে নির্যাতন ও জোরপূর্বক স্বীকারোক্তির অভিযোগ ড্যাফোডিলের শিক্ষার্থীদের জিম্মি করে স্বীকারোক্তি আদায়ের অভিযোগ ডিআইইউ কমিউনিকেশন ক্লাবের নতুন কমিটি ঘোষণা আবরার ফাহাদ ও বিডিআর ট্র্যাজেডি দিবসকে জাতীয় দিবস ঘোষণা করল অন্তর্বর্তী সরকার কোরআন অবমাননার ঘটনায় ড্যাফোডিলের ব্যতিক্রমী উদ্যোগ: কোরআন শরীফ বিতরণ ড্যাফোডিল সাংবাদিকতা বিভাগের সঙ্গে কাজ করবে গুগল ও ইউটিউব Chrome ব্যবহারকারীদের জন্য অপরিহার্য ১০টি এক্সটেনশন ডিসেম্বরে পরীক্ষামূলকভাবে চালু হবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

দেশে তিন মাসে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ৬ হাজার

  • Update Time : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭০ Time View

অর্থনীতি প্রতিবেদক | The Journal Lens
দেশে ব্যাংকে কোটি টাকার বেশি জমা থাকা হিসাবের সংখ্যা মাত্র তিন মাসে প্রায় ৬ হাজার বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালের মার্চ শেষে কোটিপতি হিসাবের সংখ্যা ছিল ১ লাখ ২১ হাজার ৩৬২টি। জুন শেষে তা দাঁড়িয়েছে ১ লাখ ২৭ হাজার ৩৩৬টিতে।

প্রতিবেদনে দেখা যায়, মার্চ থেকে জুন—এই সময়ে নতুন যুক্ত হয়েছে ৫ হাজার ৯৭৪টি কোটি টাকার অ্যাকাউন্ট। একই সময়ে ব্যাংক খাতে নতুন হিসাব খোলা হয়েছে প্রায় ৩২ লাখ ৯৫ হাজার।

তথ্য অনুযায়ী, জুন শেষে দেশের ব্যাংক খাতে মোট আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ১৯ লাখ ৯৬ হাজার ৫৮৩ কোটি টাকা, যা মার্চের তুলনায় প্রায় ৭৩ হাজার ৭৫ কোটি বেশি। এর মধ্যে কোটিপতি অ্যাকাউন্টে জমা বেড়েছে প্রায় ৯৭ হাজার ১১৯ কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংক কর্মকর্তাদের ভাষ্য, কোটি টাকার হিসাব মানেই সবসময় ধনী ব্যক্তি নয়। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সংস্থা কিংবা কোনো ব্যবসায়ী গ্রুপও কোটি টাকার বেশি জমা রাখতে পারে। আবার একজন ব্যক্তি বা প্রতিষ্ঠানের একাধিক অ্যাকাউন্ট থাকলেও সেটি কোটিপতি হিসাব হিসেবে গণনা হয়।

ঐতিহাসিক পরিসংখ্যান বলছে, স্বাধীনতার পর ১৯৭২ সালে দেশে কোটি টাকার আমানতকারী ছিলেন মাত্র ৫ জন। ২০০৮ সালে এ সংখ্যা দাঁড়ায় প্রায় ১৯ হাজারে। ২০২০ সালের ডিসেম্বর শেষে কোটিপতি অ্যাকাউন্ট ছিল ৯৩ হাজার ৮৯০টি। ধাপে ধাপে বৃদ্ধি পেতে পেতে ২০২৫ সালের জুন শেষে তা পৌঁছেছে ১ লাখ ২৭ হাজার ৩৩৬টিতে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© 2026 The Journal Lens — সর্বস্বত্ব সংরক্ষিত | Designed by Raihan Chowdhury