1. deskraihan@gmail.com : raihan chowdhury : raihan chowdhury
  2. thejournallens@gmail.com : thejournallens@gmail.com : raihan chowdhury
জাতীয় নির্বাচন সামনে রেখে আস্থা পুনর্গঠনের আহ্বান তারেক রহমানের - The Journal Lens
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
সর্বশেষ
রামগতির জমিদারহাট বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৩টি দোকান পুড়ে ছাই ড্যাফোডিল শিক্ষার্থীদের খোলাচিঠি: সিটি ইউনিভার্সিটি ঘটনায় নিরপেক্ষ তদন্ত ও মিডিয়া ট্রায়াল বন্ধের দাবি সাভারে ড্যাফোডিল শিক্ষার্থীদের ওপর হামলা: জিম্মি করে নির্যাতন ও জোরপূর্বক স্বীকারোক্তির অভিযোগ ড্যাফোডিলের শিক্ষার্থীদের জিম্মি করে স্বীকারোক্তি আদায়ের অভিযোগ ডিআইইউ কমিউনিকেশন ক্লাবের নতুন কমিটি ঘোষণা আবরার ফাহাদ ও বিডিআর ট্র্যাজেডি দিবসকে জাতীয় দিবস ঘোষণা করল অন্তর্বর্তী সরকার কোরআন অবমাননার ঘটনায় ড্যাফোডিলের ব্যতিক্রমী উদ্যোগ: কোরআন শরীফ বিতরণ ড্যাফোডিল সাংবাদিকতা বিভাগের সঙ্গে কাজ করবে গুগল ও ইউটিউব Chrome ব্যবহারকারীদের জন্য অপরিহার্য ১০টি এক্সটেনশন ডিসেম্বরে পরীক্ষামূলকভাবে চালু হবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

জাতীয় নির্বাচন সামনে রেখে আস্থা পুনর্গঠনের আহ্বান তারেক রহমানের

  • Update Time : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৩ Time View

আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দেশের প্রতিটি ভোটারের আস্থা পুনর্গঠনের প্রয়োজনীয়তার কথা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ তিনি তার নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি দলের সাংগঠনিক শৃঙ্খলা, তরুণ প্রজন্মের অংশগ্রহণ এবং ভবিষ্যৎ নীতিমালা নিয়ে বক্তব্য দেন।

তারেক রহমান বলেন, তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত সাংগঠনিক কাঠামো মজবুত করতে বিএনপি কাজ করছে। স্বচ্ছতা জবাবদিহিতার মাধ্যমে জনগণের আস্থা অর্জন করাই তাদের অন্যতম লক্ষ্য। তিনি আরও জানান, দুর্নীতি অসদাচরণের অভিযোগে সাত হাজারের বেশি সদস্যের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

তারেক রহমান লিখেছেন, শৃঙ্খলা কোনো দুর্বলতা নয়, বরং সেটিই দলের শক্তি। নিজেদের সদস্যদের দায়বদ্ধ করার মাধ্যমেই বিএনপি প্রমাণ করছে যে তারা সততার ব্যাপারে আন্তরিক।

আসন্ন নির্বাচনে তরুণ প্রজন্মের প্রত্যাশার কথা উল্লেখ করে তিনি বলেন, বিএনপি রাজনীতিকে শুধু ক্ষমতার খেলা হিসেবে নয়, বরং সবার অংশগ্রহণে গড়ে ওঠা একটি ক্ষেত্র হিসেবে দেখতে চায়। শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান, জলবায়ু পরিবর্তন ডিজিটাল উদ্ভাবনের প্রতিশ্রুতি সামনে রেখে বিএনপি ৩১ দফা কর্মসূচির ভিত্তিতে নীতিমালা তৈরি করছে।

অতীতের নেতৃত্বের প্রসঙ্গ টেনে তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে এনেছিলেন এবং খালেদা জিয়া গণতন্ত্র প্রতিষ্ঠায় সংগ্রাম করেছেন। সেই ধারাবাহিকতায় বিএনপি একটি আধুনিক, ভবিষ্যতমুখী শৃঙ্খলাবদ্ধ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে।

তারেক রহমান দলের নেতাকর্মীদের উদ্দেশে আহ্বান জানান ঐক্যবদ্ধ থাকার এবং জনগণের সেবায় প্রতিশ্রুতিবদ্ধ থাকার জন্য। তার ভাষায়, “আমরা একসাথে প্রমাণ করবো যে বাংলাদেশে একটি জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গণআকাঙ্ক্ষিত ভবিষ্যৎ গড়ে তোলা সম্ভব।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© 2026 The Journal Lens — সর্বস্বত্ব সংরক্ষিত | Designed by Raihan Chowdhury