1. deskraihan@gmail.com : raihan chowdhury : raihan chowdhury
  2. thejournallens@gmail.com : thejournallens@gmail.com : raihan chowdhury
বাংলাদেশে এমাজন? উত্তরা থেকে ভাইরাল হলো ছবি - The Journal Lens
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ
রামগতির জমিদারহাট বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৩টি দোকান পুড়ে ছাই ড্যাফোডিল শিক্ষার্থীদের খোলাচিঠি: সিটি ইউনিভার্সিটি ঘটনায় নিরপেক্ষ তদন্ত ও মিডিয়া ট্রায়াল বন্ধের দাবি সাভারে ড্যাফোডিল শিক্ষার্থীদের ওপর হামলা: জিম্মি করে নির্যাতন ও জোরপূর্বক স্বীকারোক্তির অভিযোগ ড্যাফোডিলের শিক্ষার্থীদের জিম্মি করে স্বীকারোক্তি আদায়ের অভিযোগ ডিআইইউ কমিউনিকেশন ক্লাবের নতুন কমিটি ঘোষণা আবরার ফাহাদ ও বিডিআর ট্র্যাজেডি দিবসকে জাতীয় দিবস ঘোষণা করল অন্তর্বর্তী সরকার কোরআন অবমাননার ঘটনায় ড্যাফোডিলের ব্যতিক্রমী উদ্যোগ: কোরআন শরীফ বিতরণ ড্যাফোডিল সাংবাদিকতা বিভাগের সঙ্গে কাজ করবে গুগল ও ইউটিউব Chrome ব্যবহারকারীদের জন্য অপরিহার্য ১০টি এক্সটেনশন ডিসেম্বরে পরীক্ষামূলকভাবে চালু হবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

বাংলাদেশে এমাজন? উত্তরা থেকে ভাইরাল হলো ছবি

  • Update Time : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১০ Time View
ছবি:লিখন আহমেদ

ঢাকার উত্তরা থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে একটি ছবি, যেখানে দাবি করা হয়েছে— এমাজন বাংলাদেশে কর্পোরেট কার্যক্রম শুরু করতে যাচ্ছে।

জনপ্রিয় সোশ্যাল মিডিয়া এক্সপার্ট আব্দুল্লাহ আল ইমরান তার ফেসবুক প্রোফাইলে পোস্ট দিয়ে জানান, উত্তরা ৫ নম্বর সেক্টরের ৯/এ রোডের ২৩/২৪ নম্বর বাড়িতে এমাজনের একটি কর্পোরেট অফিসের মতো সেটআপ দেখা গেছে। পোস্টের সঙ্গে তিনি ফটোগ্রাফার লিখন আহমেদের তোলা ছবিও শেয়ার করেছেন।

ইমরান বলেন, “প্রথমে ছবিটি ফেইক মনে করে পোস্টটি ডিলিট করেছিলাম। পরে লোক পাঠিয়ে নিশ্চিত হয়েছি ছবিটি বাস্তব। তবে এখনো কোনো জাতীয় গণমাধ্যমে খবর প্রকাশ হয়নি এবং এমাজনের পক্ষ থেকেও কোনো আনুষ্ঠানিক ঘোষণা নেই।”

তিনি আরও যোগ করেন, “যতটুকু শুনেছি, এটা এমাজনের কর্পোরেট কিছু একটা হবে। কিন্তু অফিসিয়াল ঘোষণা না পাওয়া পর্যন্ত নিশ্চিত বলা যাচ্ছে না। লোকেশন ও ছবি-ভিডিও আমি কমেন্টে দিচ্ছি। তবে মনে রাখতে হবে, বাঙালিরা এমাজনের নামে ভুয়া দোকানও খুলতে পারে!”

ইমরান জানান, হয়তো এক-দুই দিনের মধ্যে এমাজনের আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যেতে পারে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© 2026 The Journal Lens — সর্বস্বত্ব সংরক্ষিত | Designed by Raihan Chowdhury