1. deskraihan@gmail.com : raihan chowdhury : raihan chowdhury
  2. thejournallens@gmail.com : thejournallens@gmail.com : raihan chowdhury
রামগতির জমিদারহাট বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৩টি দোকান পুড়ে ছাই - The Journal Lens
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
সর্বশেষ
রামগতির জমিদারহাট বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৩টি দোকান পুড়ে ছাই ড্যাফোডিল শিক্ষার্থীদের খোলাচিঠি: সিটি ইউনিভার্সিটি ঘটনায় নিরপেক্ষ তদন্ত ও মিডিয়া ট্রায়াল বন্ধের দাবি সাভারে ড্যাফোডিল শিক্ষার্থীদের ওপর হামলা: জিম্মি করে নির্যাতন ও জোরপূর্বক স্বীকারোক্তির অভিযোগ ড্যাফোডিলের শিক্ষার্থীদের জিম্মি করে স্বীকারোক্তি আদায়ের অভিযোগ ডিআইইউ কমিউনিকেশন ক্লাবের নতুন কমিটি ঘোষণা আবরার ফাহাদ ও বিডিআর ট্র্যাজেডি দিবসকে জাতীয় দিবস ঘোষণা করল অন্তর্বর্তী সরকার কোরআন অবমাননার ঘটনায় ড্যাফোডিলের ব্যতিক্রমী উদ্যোগ: কোরআন শরীফ বিতরণ ড্যাফোডিল সাংবাদিকতা বিভাগের সঙ্গে কাজ করবে গুগল ও ইউটিউব Chrome ব্যবহারকারীদের জন্য অপরিহার্য ১০টি এক্সটেনশন ডিসেম্বরে পরীক্ষামূলকভাবে চালু হবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

রামগতির জমিদারহাট বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৩টি দোকান পুড়ে ছাই

  • Update Time : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ৩৩ Time View
রামগতি জমিদারহাট বাজারে অগ্নিকাণ্ডের পর পুড়ে যাওয়া দোকানগুলোর ধ্বংসাবশেষ।ছবি: রায়হান চৌধুরী

স্টাফ রিপোর্টার | জার্নাল লেন্স | রামগতি (লক্ষ্মীপুর)

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরবাদাম ইউনিয়নের জমিদারহাট বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৩টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার বিকেল সাড়ে তিনটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় নূর হোসেনের ছেলে মোহাম্মদ আরিফের চা দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন পাশের জামালের চা দোকান ও সাদ্দামের লেপ-তোশক দোকানে ছড়িয়ে পড়ে। পরে আগুন আশপাশের অন্যান্য দোকানেও ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে রামগতি ফায়ার সার্ভিসের দুটি ইউনিট স্থানীয়দের সহায়তায় প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে বাজারের ৮টি দোকান সম্পূর্ণভাবে পুড়ে যায় এবং ৫টি দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, নগদ অর্থ, দোকানঘর ও মালামালসহ প্রায় ৮৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। ব্যবসায়ী আবুল কাশেম বলেন, “দুপুরে দোকান বন্ধ করে খাবার খেতে বাড়ি গিয়েছিলাম। ফিরে এসে দেখি দোকানটা ছাই হয়ে গেছে। এখন আমরা নিঃস্ব।”

জ্বলছে জমিদারহাট বাজার, ছাই হয়ে যাচ্ছে ব্যবসায়ীদের স্বপ্ন।

রামগতি ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মোঃ খোকন মঞ্জু বলেন, “চা দোকান থেকে আগুনের সূত্রপাত হয়ে লেপ-তোশকের দোকানে ছড়িয়ে পড়ে। দ্রুত খবর পাওয়ায় বড় কোনো প্রাণহানি হয়নি।”

অন্যদিকে, বেগমগঞ্জ উপজেলার রসুলপুর ইউনিয়নের জমিদারহাট বাজারের ব্যবসায়ীরা সামাজিক যোগাযোগমাধ্যমে (ফেসবুকে) আগুনের খবর দেখে আতঙ্কিত হয়ে পড়েন। পরে নিশ্চিত হন যে ঘটনাটি রামগতি উপজেলার জমিদারহাট বাজারে ঘটেছে।

রামগতি থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন বলেন, “অগ্নিকাণ্ডের খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে যায়। ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© 2026 The Journal Lens — সর্বস্বত্ব সংরক্ষিত | Designed by Raihan Chowdhury