1. deskraihan@gmail.com : raihan chowdhury : raihan chowdhury
  2. thejournallens@gmail.com : thejournallens@gmail.com : raihan chowdhury
২৫ বছরের সংগীত ভ্রমণের ইতি ঘোষণা, অবসরে যাচ্ছেন তাহসান খান - The Journal Lens
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
সর্বশেষ
রামগতির জমিদারহাট বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৩টি দোকান পুড়ে ছাই ড্যাফোডিল শিক্ষার্থীদের খোলাচিঠি: সিটি ইউনিভার্সিটি ঘটনায় নিরপেক্ষ তদন্ত ও মিডিয়া ট্রায়াল বন্ধের দাবি সাভারে ড্যাফোডিল শিক্ষার্থীদের ওপর হামলা: জিম্মি করে নির্যাতন ও জোরপূর্বক স্বীকারোক্তির অভিযোগ ড্যাফোডিলের শিক্ষার্থীদের জিম্মি করে স্বীকারোক্তি আদায়ের অভিযোগ ডিআইইউ কমিউনিকেশন ক্লাবের নতুন কমিটি ঘোষণা আবরার ফাহাদ ও বিডিআর ট্র্যাজেডি দিবসকে জাতীয় দিবস ঘোষণা করল অন্তর্বর্তী সরকার কোরআন অবমাননার ঘটনায় ড্যাফোডিলের ব্যতিক্রমী উদ্যোগ: কোরআন শরীফ বিতরণ ড্যাফোডিল সাংবাদিকতা বিভাগের সঙ্গে কাজ করবে গুগল ও ইউটিউব Chrome ব্যবহারকারীদের জন্য অপরিহার্য ১০টি এক্সটেনশন ডিসেম্বরে পরীক্ষামূলকভাবে চালু হবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

২৫ বছরের সংগীত ভ্রমণের ইতি ঘোষণা, অবসরে যাচ্ছেন তাহসান খান

  • Update Time : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৬ Time View
তাহসান। ছবি: সংগৃহীত
দেশের জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান খান এবার সংগীতজীবন থেকে অবসরের ঘোষণা দিলেন। অস্ট্রেলিয়ায় কনসার্ট চলাকালীন হঠাৎ করেই উঠে আসে অবসরের প্রসঙ্গ।

দীর্ঘ ২৫ বছরের সংগীত ভ্রমণের বিশেষ মুহূর্তে অস্ট্রেলিয়ার পাঁচটি শহরে আয়োজন করা হয়েছে তাহসান খানের কনসার্ট। এরই এক অনুষ্ঠানে তিনি হঠাৎই বলেন, এটাই আমার শেষ কনসার্ট। আস্তে আস্তে মিউজিক ক্যারিয়ারটাও গুটিয়ে ফেলব। মেয়ে বড় হচ্ছে, এখন দাঁড়ি রেখে স্টেজে দাঁড়িয়ে এমন লাফালাফি করতে কি আর ভালো লাগে?’

এমন ঘোষণার পরই ভক্তদের মধ্যে বিস্ময় ছড়িয়ে পড়ে। জানা গেছে, তিনি ইতিমধ্যে কিছু সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টও ডিঅ্যাক্টিভ করে দিয়েছেন।

যোগাযোগ করা হলে ইনডিপেনডেন্ট ডিজিটালকে তাহসান বলেন, কনসার্ট না করার ঘোষণাটা ঠিক আছে। তবে অস্ট্রেলিয়া থেকে নয়, কনসার্টের অবসরটা আমি ঢাকা থেকে নেব। ঢাকায় একটি কনসার্ট আছে, দেশে ফিরে সেটায় অংশ নেব। আশা করছি, এটাই আমার শেষ কনসার্ট হবে।

তাহসান খান এরই আগে অভিনয় থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছিলেন। গত বছর তিনি জানিয়েছিলেন—‘২০ বছর ধরে অভিনয়ে আছি। কিন্তু সবসময় কাজ চালিয়ে যাওয়া সম্ভব নয়। যখন মনে হয় একঘেয়েমি আসছে, তখন নিজেকেই বিরতি দিতে হয়।’

কনসার্টে তাহসান। ছবি: সংগৃহীত

সংগীতে বিরতির আরেকটি কারণ তাঁর শারীরিক সমস্যা। কণ্ঠনালিতে ‘হেটেরোটোপিয়া’ নামের এক অসুখ ধরা পড়ে ২০১৮ সালে। এতে গলার কাঠামো বদলে যায় এবং গাওয়ার শক্তি কমে আসে। সে সময় ভক্তদের উদ্দেশে তিনি বলেছিলেন, যদি দেখেন কনসার্ট কমে যাচ্ছে বা লাইভে গান গাওয়াও কমে যাচ্ছে, তাহলে বুঝবেন সমস্যাটা বেড়েছে। আপনারা আমার জন্য দোয়া করবেন, যেন আর না বাড়ে।

তবে এবারের অবসর ঘোষণার বিষয়ে তাহসান স্পষ্ট করেছেন, না, এটা একদম ব্যক্তিগত সিদ্ধান্ত। আমি মনে করি, যা দেওয়ার ছিল তা দেওয়া হয়ে গেছে। পেয়েছি যোগ্যতার চেয়ে অনেক বেশি। এখন একটা সাধারণ জীবনে ফিরে যেতে চাই।

২০০০ সালের শুরুতে ব্যান্ড ব্ল্যাক-এর মাধ্যমে সংগীতে যাত্রা শুরু করেন তাহসান খান। পরে একক ক্যারিয়ার গড়েন এবং তাহসান অ্যান্ড দ্য সুফিজ গঠন করেন। সাম্প্রতিক বছরগুলোতে তাহসান অ্যান্ড দ্য ব্যান্ড-এর হয়ে দেশ-বিদেশে নিয়মিত কনসার্টে অংশ নিয়েছেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© 2026 The Journal Lens — সর্বস্বত্ব সংরক্ষিত | Designed by Raihan Chowdhury