1. deskraihan@gmail.com : raihan chowdhury : raihan chowdhury
  2. thejournallens@gmail.com : thejournallens@gmail.com : raihan chowdhury
ড্যাফোডিল সাংবাদিকতা বিভাগের সঙ্গে কাজ করবে গুগল ও ইউটিউব - The Journal Lens
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
সর্বশেষ
রামগতির জমিদারহাট বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৩টি দোকান পুড়ে ছাই ড্যাফোডিল শিক্ষার্থীদের খোলাচিঠি: সিটি ইউনিভার্সিটি ঘটনায় নিরপেক্ষ তদন্ত ও মিডিয়া ট্রায়াল বন্ধের দাবি সাভারে ড্যাফোডিল শিক্ষার্থীদের ওপর হামলা: জিম্মি করে নির্যাতন ও জোরপূর্বক স্বীকারোক্তির অভিযোগ ড্যাফোডিলের শিক্ষার্থীদের জিম্মি করে স্বীকারোক্তি আদায়ের অভিযোগ ডিআইইউ কমিউনিকেশন ক্লাবের নতুন কমিটি ঘোষণা আবরার ফাহাদ ও বিডিআর ট্র্যাজেডি দিবসকে জাতীয় দিবস ঘোষণা করল অন্তর্বর্তী সরকার কোরআন অবমাননার ঘটনায় ড্যাফোডিলের ব্যতিক্রমী উদ্যোগ: কোরআন শরীফ বিতরণ ড্যাফোডিল সাংবাদিকতা বিভাগের সঙ্গে কাজ করবে গুগল ও ইউটিউব Chrome ব্যবহারকারীদের জন্য অপরিহার্য ১০টি এক্সটেনশন ডিসেম্বরে পরীক্ষামূলকভাবে চালু হবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

ড্যাফোডিল সাংবাদিকতা বিভাগের সঙ্গে কাজ করবে গুগল ও ইউটিউব

  • Update Time : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ৫৬ Time View

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা, গণমাধ্যম ও যোগাযোগ বিভাগ (Department of Journalism, Media and Communication – JMC) আন্তর্জাতিক সহযোগিতার নতুন মাইলফলক অর্জন করেছে। বিভাগের প্রধান ও সহকারী অধ্যাপক ড. আফতাব হোসেন এবং সহযোগী অধ্যাপক ড. আবদুল কাবিল খান সম্প্রতি সিঙ্গাপুরে গুগল নিউজ পার্টনারশিপ প্রজেক্ট এবং ইউটিউবের প্রতিনিধিদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক করেছেন।

বৈঠকে শিক্ষার্থীদের জন্য যে বিষয়গুলোতে সহযোগিতার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে—

ইন্টার্নশিপ সুযোগ মাস্টারক্লাস আয়োজন ইনকিউবেশন প্রোগ্রাম কৃত্রিম বুদ্ধিমত্তা ও সংবাদ খাতে সক্ষমতা উন্নয়ন

ডিআইইউ কর্তৃপক্ষ জানিয়েছে, এই উদ্যোগ শিক্ষার্থীদের শুধু বাস্তব অভিজ্ঞতাই দেবে না, বরং বৈশ্বিক প্রযুক্তি ও গণমাধ্যম খাতের বিশেষজ্ঞদের কাছ থেকে শেখার সুযোগ তৈরি করবে। ফলে শিক্ষার্থীরা আন্তর্জাতিক মানসম্পন্ন প্রশিক্ষণ ও কর্মসংস্থানের জন্য আরও প্রস্তুত হতে পারবেন।

এ চুক্তি বাস্তবায়িত হলে সাংবাদিকতা ও গণমাধ্যম শিক্ষায় ডিআইইউ’র অবস্থান আরও শক্তিশালী হবে বলে প্রত্যাশা করছে সংশ্লিষ্টরা।

ছবিতে ড্যাফোডিল সাংবাদিকতা বিভাগের প্রধান ও সহকারী অধ্যাপক ড. আফতাব হোসেন এবং সহযোগী অধ্যাপক ড. আবদুল কাবিল খান

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© 2026 The Journal Lens — সর্বস্বত্ব সংরক্ষিত | Designed by Raihan Chowdhury