1. deskraihan@gmail.com : raihan chowdhury : raihan chowdhury
  2. thejournallens@gmail.com : thejournallens@gmail.com : raihan chowdhury
আবরার ফাহাদ ও বিডিআর ট্র্যাজেডি দিবসকে জাতীয় দিবস ঘোষণা করল অন্তর্বর্তী সরকার - The Journal Lens
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ
রামগতির জমিদারহাট বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৩টি দোকান পুড়ে ছাই ড্যাফোডিল শিক্ষার্থীদের খোলাচিঠি: সিটি ইউনিভার্সিটি ঘটনায় নিরপেক্ষ তদন্ত ও মিডিয়া ট্রায়াল বন্ধের দাবি সাভারে ড্যাফোডিল শিক্ষার্থীদের ওপর হামলা: জিম্মি করে নির্যাতন ও জোরপূর্বক স্বীকারোক্তির অভিযোগ ড্যাফোডিলের শিক্ষার্থীদের জিম্মি করে স্বীকারোক্তি আদায়ের অভিযোগ ডিআইইউ কমিউনিকেশন ক্লাবের নতুন কমিটি ঘোষণা আবরার ফাহাদ ও বিডিআর ট্র্যাজেডি দিবসকে জাতীয় দিবস ঘোষণা করল অন্তর্বর্তী সরকার কোরআন অবমাননার ঘটনায় ড্যাফোডিলের ব্যতিক্রমী উদ্যোগ: কোরআন শরীফ বিতরণ ড্যাফোডিল সাংবাদিকতা বিভাগের সঙ্গে কাজ করবে গুগল ও ইউটিউব Chrome ব্যবহারকারীদের জন্য অপরিহার্য ১০টি এক্সটেনশন ডিসেম্বরে পরীক্ষামূলকভাবে চালু হবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

আবরার ফাহাদ ও বিডিআর ট্র্যাজেডি দিবসকে জাতীয় দিবস ঘোষণা করল অন্তর্বর্তী সরকার

  • Update Time : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ৫১ Time View

অন্তর্বর্তী সরকার ৭ অক্টোবর আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকী এবং ২৫ ফেব্রুয়ারি বিডিআর ট্র্যাজেডি দিবসকে জাতীয় দিবস হিসেবে ঘোষণা করেছে। প্রতিবছর এই দুটি দিন রাষ্ট্রীয়ভাবে পালন করা হবে বলে জানানো হয়েছে।

সোমবার (৬ অক্টোবর) বিকেলে প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ ঘোষণা আসে।

পোস্টে বলা হয়, শহীদ আবরার ফাহাদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকীতে মঙ্গলবার (৭ অক্টোবর) সন্ধ্যা ৭টায় ঢাকাসহ দেশের সব শিল্পকলা একাডেমিতে প্রামাণ্যচিত্র “You Failed to Kill Abrar Fahad” প্রদর্শিত হবে। ঢাকার প্রদর্শনীতে উপস্থিত থাকবেন আবরারের বাবা।

এছাড়া সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ও তাঁদের অবদানকে ঘিরে একটি বার্ষিক ক্যালেন্ডার তৈরি করা হচ্ছে। এতে সাংস্কৃতিক উৎসবের পাশাপাশি রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ দিনগুলোও অন্তর্ভুক্ত করা হবে। এর অংশ হিসেবেই আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকী (৭ অক্টোবর) এবং বিডিআর ট্র্যাজেডি দিবস (২৫ ফেব্রুয়ারি) জাতীয় দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সরকারি ঘোষণার পর এখন থেকে প্রতি বছর রাষ্ট্রীয়ভাবে বিশেষ আয়োজনের মধ্য দিয়ে এই দুটি দিন স্মরণ করা হবে।

সূত্র: প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজ

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© 2026 The Journal Lens — সর্বস্বত্ব সংরক্ষিত | Designed by Raihan Chowdhury