1. deskraihan@gmail.com : raihan chowdhury : raihan chowdhury
  2. thejournallens@gmail.com : thejournallens@gmail.com : raihan chowdhury
কোরআন অবমাননার ঘটনায় ড্যাফোডিলের ব্যতিক্রমী উদ্যোগ: কোরআন শরীফ বিতরণ - The Journal Lens
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ
রামগতির জমিদারহাট বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৩টি দোকান পুড়ে ছাই ড্যাফোডিল শিক্ষার্থীদের খোলাচিঠি: সিটি ইউনিভার্সিটি ঘটনায় নিরপেক্ষ তদন্ত ও মিডিয়া ট্রায়াল বন্ধের দাবি সাভারে ড্যাফোডিল শিক্ষার্থীদের ওপর হামলা: জিম্মি করে নির্যাতন ও জোরপূর্বক স্বীকারোক্তির অভিযোগ ড্যাফোডিলের শিক্ষার্থীদের জিম্মি করে স্বীকারোক্তি আদায়ের অভিযোগ ডিআইইউ কমিউনিকেশন ক্লাবের নতুন কমিটি ঘোষণা আবরার ফাহাদ ও বিডিআর ট্র্যাজেডি দিবসকে জাতীয় দিবস ঘোষণা করল অন্তর্বর্তী সরকার কোরআন অবমাননার ঘটনায় ড্যাফোডিলের ব্যতিক্রমী উদ্যোগ: কোরআন শরীফ বিতরণ ড্যাফোডিল সাংবাদিকতা বিভাগের সঙ্গে কাজ করবে গুগল ও ইউটিউব Chrome ব্যবহারকারীদের জন্য অপরিহার্য ১০টি এক্সটেনশন ডিসেম্বরে পরীক্ষামূলকভাবে চালু হবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

কোরআন অবমাননার ঘটনায় ড্যাফোডিলের ব্যতিক্রমী উদ্যোগ: কোরআন শরীফ বিতরণ

  • Update Time : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ৫০ Time View
ছবিঃ ফিরোজ মাহমুদ ইয়ামিন

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব পালের কোরআন শরীফ অবমাননার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ক্ষোভে ফেটে পড়ে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) শিক্ষার্থীরা। সোমবার তারা বিক্ষোভ সমাবেশ করে এবং ব্যতিক্রমী উদ্যোগ হিসেবে সাধারণ শিক্ষার্থীদের মাঝে কোরআন শরীফ বিতরণ করেন।

ডিআইইউ শিক্ষার্থীরা সমাবেশে বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও মুসলিম সমাজের ধর্মীয় অনুভূতিকে গভীরভাবে আঘাত করেছে। এমন ঘটনার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের কাজের সাহস না পায়।

তারা কোরআন শরীফ বিতরণ কর্মসূচির মাধ্যমে ইসলামের প্রতি সম্মান প্রদর্শন ও শান্তিপূর্ণ প্রতিবাদের বার্তা দেন। শিক্ষার্থীরা দাবি করেন, “ধর্মীয় সম্প্রীতি ও সহাবস্থান রক্ষায় আমরা সবার প্রতি সচেতন থাকার আহ্বান জানাচ্ছি।”

এ সময় তারা অভিযোগ করেন, কোরআন অবমাননার মতো নিন্দনীয় ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত ও কার্যকর ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

উল্লেখ্য, শনিবার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে অপূর্ব পাল কোরআন অবমাননা করেন। এর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ক্ষোভ ছড়িয়ে পড়ে। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন স্থায়ীভাবে বহিষ্কার করে। বর্তমানে এ ঘটনায় দায়ের করা মামলায় তিনি কারাগারে রয়েছেন।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© 2026 The Journal Lens — সর্বস্বত্ব সংরক্ষিত | Designed by Raihan Chowdhury